বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. বোরহান উদ্দীন (২৪) নামের এক যুবক মারা গেছেন। উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ীর পানির পাম্পের সংযোগ দিতে গিয়ে তিনি মারা যান। সে পূর্ব বড়ঘোনা ৮ নং ওয়ার্ডের আরিফুর রহমানের পুত্র ।

বোরহান উদ্দীনের ভাই মাওলানা মিসবাহ উদ্দীন আরেফি বলেন, আমাদের বাড়ির পানির মোটর পাম্পে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসকেরা আমার ভাইকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাবরিনা জাহান মিলি বলেন, হাসপাতালে আনার আগেই বোরহান উদ্দীন মারা যান। তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

মন্তব্য করুন

Your email address will not be published.