দেশে দৈনিক শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যায় এক দিনের মাথায় নতুন রেকর্ড হয়েছে; টানা দ্বিতীয় দিনের মত ৬০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা এযাবৎকালের সর্বোচ্চ। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে।
আর গত এক দিনে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে দেশে। তাতে করোনাভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা পৌঁছেছে ৯ হাজার ৪৪৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ২৫৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। এ নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন হয়েছে।