নিজস্ব প্রতিনিধি:
আজ ২২ জানুয়ারি ২০২৩খ্রি. রবিবার সকাল ০৮ টায় চট্টগ্রাম জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ফোর্সের মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস. এম. শফিউল্লাহ্ বিপিএম মহোদয়। প্যারেড কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব সুদীপ্ত সরকার পিপিএম। পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় ফোর্সের ড্রেস রুলস, পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, প্যারেড অনুশীলন ও সুশৃঙ্খল জীবনযাপনের উপর গুরুত্বারোপ করে দিক-নির্দেশনা প্রদান করেন। মাস্টার প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব সুদীপ্ত সরকার পিপিএমসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।