ওসিকে ধাক্কা দিল শিক্ষা উপমন্ত্রীর বডিগার্ড-থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে সন্তু শীল নামে বিশেষ শাখার (সিটি এসবি) সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে।

অভিযুক্ত সন্তু প্রায় চার বছর ধরে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বডি গার্ড হিসেবে কর্মরত। এ ঘটনায় নিজ থানায় জিডি করেছেন কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির। পাশাপাশি তিনি নগর পুলিশ কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

 

 

 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় শিক্ষা উপমন্ত্রী নওফেল নিজ সংসদীয় আসনে ঈদ সামগ্রী বিতরণ করতে গেলে এ ঘটনা ঘটে।

শুক্রবার প্রত্যক্ষদর্শী এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, বৃহস্পতিবার লালদিঘী মাঠে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আহমেদের জানাজায় উপস্থিত হন শিক্ষা উপমন্ত্রী নওফেল। এ সময় কোতোয়ালি থানার ওসি তাকে রিসিভ করেন। জানাজা শেষে উপমন্ত্রী থানার পাথরঘাটা নজু মিয়া লেনে ঈদ সামগ্রী বিতরণ করতে যান। সেখানে যাওয়ার পথে উপমন্ত্রীর সঙ্গে থাকা বডি গার্ড সন্তু ওসি জাহিদুল কবিরের একটু সামনে গিয়ে পেছন থেকে সজোরে হাতের কনুই দিয়ে ধাক্কা দেন। এতে ওসি ডান হাতে আঘাতপ্রাপ্ত হন। এরপর ওসি তৎক্ষণাৎ বিষয়টি নিয়ে উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পরে উপমন্ত্রী ওসিকে ডেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দিতে বলেন এবং বিষয়টি নিয়ে তিনি ওসিকে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন।

পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শিক্ষা উপমন্ত্রীর বডি গার্ড হিসেবে কোতোয়ালি থানার ওসিকে নানা বিষয়ে তদবির করতেন সন্তু। তবে কয়েকমাস আগে তাকে ওসি তাকে কোনো বিষয়ে তদবির করতে বারণ করেন। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন এএসআই সন্তু।

 

সূত্র :ঢাকা পোষ্ট

মন্তব্য করুন

Your email address will not be published.