জাতীয় শোক দিবস উপলক্ষে পটিয়া পৌরসভার ১৫ দিনব্যাপী কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটিয়া পৌরসভার উদ্যোগে ১৫ দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

কর্মসূচি গ্রহণের নিমিত্তে পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুলের সভাপতিত্বে পৌর হলরুমে এক সাধারণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় শোক দিবস পালনে ১৫ দিনের কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে ১ আগস্ট হতে ১০ আগস্ট (শুক্রবার ব্যতীত) ৯টি ওয়ার্ডে ৯দিন বৃক্ষরোপণ কর্মসূচি পালন, ৯ আগস্ট (শুক্রবার) চিত্রাংকন প্রতিযোগিতা, ১১ আগস্ট ফ্রি চিকিৎসা ক্যাম্প, ১২ আগস্ট রক্তদান কর্মসূচি, ১৩ আগস্ট ত্রাণ বিতরণ, ১৪ আগস্ট খতমে কোরআন ও দোয়া মাহফিল, ১৫ আগস্ট পুষ্পার্ঘ্য অর্পণ।

সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, গিয়াস উদ্দিন আজাদ, গোফরান রানা, জসিম উদ্দিন, শফিউল আলম, সরওয়ার কামাল মোছলেহ উদ্দিন রাজীব, শেখ সাইফুল ইসলাম, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ইয়াছমিন আকতার চৌধুরী, ফেরদৌস বেগম, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নেজামুল হক, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.