চট্টগ্রামের সদরঘাটে আম গাছ থেকে পড়ে নেছার আলী বাবর (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নেছার আলী বাবর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার চেয়ারম্যানঘাট মেম্বার বাড়ির মৃত মাজহারুল হকের ছেলে।
বুধবার (৫ মে) রাত সাড়ে ১১টার দিকে শাহাজাহান হোটেল এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, ‘রাত সোয়া ১২টার দিকে তিন চারজন বন্ধু গাছের পাকা আম দেখে গাছে উঠে আম পাড়তে। হঠাৎ হাত ফসকে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয় নেছার আলী বাবর। আহতাবস্থায় ওই যুবকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’