সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় তেমুহনী নয়াখাল এলাকায় অনুমোদনহীন জায়গায় স্কীম বসিয়ে মোটা দাগের টাকা কামাচ্ছে সাতকানিয়া উপজেলা বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী মো:ইকবাল হোসেন এবং দোহাজারী (বিক্রয় ও বিতরণ কেন্দ্র) এমন অভিযোগ ওঠলে সাপ্তাহিক’ চট্টগ্রাম সংবাদ’এর অনলাইন ভার্সনে ১৯শে ডিসেম্বর (শুক্রবার) অনুমোদনহীন জায়গায় স্কীম:মোটা টাকার ভাগ যাচ্ছে বিএডিসির উপ-সহকারী ও পিডিবির অফিসে এমন শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।
খবর প্রকাশের ১৫ঘন্টার মধ্যে শনিবার(২০শে ডিসেম্বর)সকালবেলা উক্ত অবৈধ স্কীমের মোটর জব্দ করে নিয়ে যান উপজেলা প্রশাসন।

এবং পিডিবি দোহাজারী বিক্রয় ও বিতরণ বিভাগ স্কীমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।
জানা যায়, সাতকানিয়া তেমুহনী এলাকার পাঠানী পুলে কৃষি কাজের জন্য সাতকানিয়া উপজেলা বিএডিসি অফিস একটি স্কীম অনুমোদনের জন্য প্রত্যায়ন দেন স্থানীয় ফোরকানও বেলাল নামে দুই ব্যক্তিকে।
এবং ওই প্রত্যায়ন দেয়ার সময় বিধি মোতাবেক সরেজমিনে পরিদর্শন করে প্রত্যায়নে সরকার নির্ধারিত স্কীম রেটে পিডিবি(বিক্রয় ও বিতরণ কেন্দ্র) কে বিদ্যুৎ সরবরাহ করার জন্য পদক্ষেপ নিতে বলা হয়।
কিন্তু সরেজমিনে এবং ইস্যুকরা প্রত্যায়ন পত্রে নির্ধারিত এলাকা দেখানো হয়েছে কৃষিকাজের জন্য পাঠানীপুল এলাকায়, কিন্তু এখানে ইস্যুকৃত স্কীম বসানো হয়েছে একটি ইটভাটার পাশে -ইট ভাটার জন্য মাটি কেটে বড় বড় যে পুকুর সমেত লেক গুলো হয়েছে ওই লেক গুলোতেই স্কীম বসিয়ে পানি সেচ করা হচ্ছিল।

এবং পানি গুলো কোন কাজে ব্যবহার না করে পাশের গড়াঁল খাল নামক খালে ফেলে দেয়া হচ্ছে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, আমি চট্টগ্রাম সংবাদের খবরটি দেখার সাথে সাথেই গতকালকে (শুক্রবার)সন্ধ্যায় ফোন করে স্কীম বন্ধ রাখতে বলি, তবুও তারা জিনিসপত্র সরিয়ে না নেয়ায় আজকে (শনিবার) সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার( ভূমি) এর নেতৃত্বে যৌথবাহিনিসহ স্পটে গিয়ে অভিযান পরিচালনা করে ৫টি মোটর জব্দ করা হয়। এবং ভেকু দিয়ে বাঁধটিও কেটে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, কোন ধরনের অনিয়ম চলতে দেয়া হবেনা অন্তত আমি যতদিন এই সাতকানিয়ায় আছি।
এদিকে অবৈধ স্কীম বন্ধ করে দেওয়ায় কালিয়াইশের চেয়ারম্যান হাফেজ আহমদসহ স্থানীয়রা ইউএনও খোন্দকার মাহমুদুল হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অনুমোদনহীন জায়গায় স্কীম:মোটা টাকার ভাগ যাচ্ছে বিএডিসির উপ-সহকারী ও পিডিবির অফিসে