শহীদ ইশমামের ভাইয়ের উপর হামলার নিন্দা জানিয়েছে “লোহাগাড়া জামায়াতে ইসলামী”

 

 

নিজস্ব সংবাদদাতা, লোহাগাড়া 

 

২৪’র জুলাই আন্দোলনে নিহত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একমাত্র শহীদ ইশমামের বড় ভাই মুহিবুল হকের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখা।

 

শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলা জামায়াতের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

 

এসময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, আজ আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে লোহাগাড়া বটতলি মোটর স্টেশনে শহীদ ইশমামের বড় ভাই মুহিবুল হকের উপর ছাত্রলীগের একদল সন্ত্রাসী কর্তৃক অতর্কিত ছুরিকাঘাতে হামলা করে প্রাণ নাশের চেষ্টা করা হয়।

 

এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী ও সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান।

 

বিবৃতিতে হামলাকারীদের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও মুহিবুল হকের সুচিকিৎসার ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.