বাঘখালী রেঞ্জে একদিনে ৩ অভিযান গুঁড়িয়ে দেয়া হলো পাকা তামাক চুল্লী

উত্তর বনবিভাগ, চলছে আল আমিনের বাজিমাত

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কক্সবাজার উত্তর বনবিভাগের স্পেশাল টীমের সহযোগিতায় বাঘখালী রেঞ্জ ও বিটের যৌথ উদ্যোগে পর পর তিনটি অভিযান পরিচালনা করা হয়ে।

আজ বৃহস্পতিবার( ১২ই মার্চ)সকালে বাঘখালী রেঞ্জ ও বিটের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে, বাঘখালী রেঞ্জ ও বিটের যৌথ অভিযানে রামুর হাইটুপিতে অবস্থিত একটি অবৈধ করাত কলে উচ্ছেদ অভিযান পরিচালনা করে করাতকলের যন্ত্রপাতি জব্দ ও করাতকল বন্ধ করা হয়েছে।

আবার একই দিনে চেরাংঘাটায় অবস্থিত অপর একটি অবৈধ করাত কলে অভিযান পরিচালনা করা হয়। করাতকল দুটি হতে করাত( ব্লেড), চুমকি, ২২ টুকরা বিভিন্ন প্রজাতির গোলকাঠ জব্দ করে ডাম্পার যোগে বিট অফিস হেফাজতে নেয়া হয়৷

এদিকে কচ্ছপিয়া বিটে বালুবাসা নামক জায়গায় রিজার্ভ ফরেস্ট এর ভূমিতে অবৈধ ভাবে নির্মিত একটি পাকা তামাক চুল্লী(তন্দুল) সম্পূর্ণ ভাবে গুঁড়িয়ে দেয়া হয়। সেখানে পিওআর বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বন বিভাগ সূত্র নিশ্চিত করেছেন।

কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক ও বাঘখালী রেঞ্জ কর্মকর্তা আল আমিন বলেন,ভাই অনেক কষ্ট হয়েছে কেউ যাতে টের না পায় সেজন্য রমজানের মধ্যে সকাল সকাল অভিযান করেছি।

প্রতিটি অভিযান সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলাও হচ্ছে।

এদিকে চট্টগ্রাম অঞ্চল বন সংরক্ষক ড.মোল্যা রেজাউল করিম বলেন, বনদস্যুরা, ভূমিদস্যুরা সাবধান। বন অপরাধীদের বিরুদ্ধে এ নিরন্তর অভিযান চলছে-চলবে।তিনি আরো বলেন -সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.