টংকাবতী এলাকায় এক শিক্ষকের গাছ বাগান কেটে নেয়ার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে

 

মাইনুদদীন, লোহাগাড়া (প্রতিনিধি)চট্টগ্রাম 

বান্দরবান জেলার টংকাবতী এলাকায় এক শিক্ষক দম্পতির বাগান থেকে গাছ কেটে নেয়ার অভিযোগ ওঠেছে স্থানীয় প্রতিপক্ষের বিরুদ্ধে।

ঘটনায় শিক্ষক মো:ইসলাম মিয়াঁ বাদী হয়ে জান্নাত আরা, মুজিবুর রহমান জাহি,আব্বাস উদদীনসহ মোট ৭জনের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগসূত্রে জানা যায়, টংকাবতি মৌজা ওয়াক্কাখাল মুখ সংলগ্ন এলাকায় বন্দোবস্তকৃত একটি পতিত জায়গা আবুল বশর হতে ১৫ বছর মেয়াদে লিজ নেয়  ইসলাম মিয়াঁ। প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন প্রজাতির একটি বাগান সৃজন করেন।
কিন্তু উক্ত বাগানটি স্থানীয় এক ব্যবসায়ীকে বিক্রি করে দেন।

এদিকে লীজ নেয়ার পর গাছ  বাগানটি মূলত করেন শিক্ষক ইসলাম মিয়াঁ,ফলে  উক্ত বাগানের গাছগুলি শিক্ষক ইসলাম মিয়ার বলে জানা যায় ।
মূলত লীজের জায়গায় ১৫লাখ টাকার বিনিময়ে ৫বছর বয়সী গাছ বাগানটি স্থানীয় শিক্ষক দম্পতির হলেও বিক্রি করে দিয়েছেন আরেকটি পক্ষ।

এই বিষয়ে অভিযোগকারী শিক্ষক দম্পতি চট্টগ্রাম সংবাদকে বলেন আমরা কাগজপত্র পর্যালোচনা পূর্বক প্রশাসন থেকে সঠিক বিচারটি আশা করি।

মন্তব্য করুন

Your email address will not be published.