নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের অধীনে সাতকানিয়া বাজালিয়ার বড় দুয়ারা বন বিট এলাকায় আগর বাগান সংলগ্ন বনবিভাগের জায়গা দখল করে থাকা অবৈধ স্থাপনার বিরুদ্ধে চালানো হয়ছে অভিযান।
২৭শে এপ্রিল (মঙ্গলবার)বিকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক দেলোয়ার হোসেনের নেতৃত্বে বড়দুয়া বনবিটের বিট কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
বনবিভাগ সূত্র জানা যায়, সাতকানিয়া উপজেলার হলুদিয়া বাজার সংলগ্ন আগর বাগান দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ও কলা চাষের সুবিধার্থে আগর গাছ নিধনের বিরুদ্ধে বন বিভাগের এই অভিযান চালানো হয়।
এদিকে গত পরসু বড় দুয়ারা বন বিট কর্মকর্তারা এই আগর বাগানে প্রায় দেড় শতাধিক আগর গাছ কর্তন করাবস্থায় স্তুপসহ জব্দ করেন।
এবং এক সপ্তাহ আগে বড় দুয়ারা বিট এলাকায় সংরক্ষিত বনাঞ্চল থেকে কর্তনকৃত কিছু সেগুন কাঠও জব্দ করেন।
এদিকে বড় দুয়ারা বিট কর্মকর্তা ফজলুল কাদের বলেন- উচ্ছেদ অভিযানে আড়াই একর বনভূমি উদ্ধার করা হয়,এবং অভিযানে বাধা দেয়ায় ২জন আসামিকে আটক করে চালান দেয়া হয়েছে।