চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,৯৯৯ কল করে রক্ষা

 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে নিজ ভিটায় ঘর নির্মাণ করতে গিয়ে প্রতিবেশী সন্ত্রাসী হামলার শিকার হয়েছে পরিবারের তিন সদস্য।গতকাল রাতে উপজেলাস্থ কাঞ্চনাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আব্বাস পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক সাজ্জাদ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও বাদীর ভাই ইমরানের দেয়া তথ্যের ভিত্তিতে জানাযায় সাজ্জাদ হোসেন পৈতৃক ভিটায় ঘর করতে গেলে প্রতিবেশী বাদশাহ মিয়া প্রথমে সহযোগিতা করেন, ঘরের কাজ অগ্রগতি হওয়ার পর সাজ্জাদের কাছে চাঁদাদাবি করেন, চাঁদা না পেয়ে আদালতে মিথ্যা অভিযোগ দায়ের করেন। আদালত কাগজ পত্র দেখে তাদের আবেদন খারিজ করেন। বর্তমানে ঘরের কাজ শুরু করলে বাদশা মিয়া পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে ঘর নির্মাণ বাঁধাগ্রস্ত করেন। এঘটনায় প্রকিবেশী বাদশা মিয়া,ইয়াছিমিন আক্তার,জেসমিন আক্তারের নাম উল্লেখ এবং কয়েকজন অজ্ঞাত আসামি করে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী সাজ্জাদ জানান,আমার মা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, আমি ও আমার ভাই ইমরানকে মারধর করেন এবং আসামিরা বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করছে। এব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে গিয়েছি, তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.