মো. সেলিম উদ্দিন খাঁন
ইউনাইটেড প্রেস ক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির সভাপতি শিব্বির আহমেদ ওসমান, এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের হাতে অনুমোদিত কাগজ তুলে দিচ্ছেন কেন্দ্রীয় চেয়ারম্যান মাসুদুর রহমান দিপু। প্রেস ক্লাব সূত্র জানায়, দীর্ঘ যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে এসব সদস্য নির্বাচন করা হয়েছে। শনিবার (১৬ মে) প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে তাদের সদস্যপদ অনুমোদন করা হয়। ইউনাইটেড প্রেস ক্লাব দেশের সাংবাদিকদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন। সাংবাদিকদের পেশাগত অধিকার, কল্যাণ ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।