ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারির ভিতরে দশ লক্ষ টাকা ব্যায়ে রাস্তার সংস্কারের কাজে স্থানীয় সাংবাদিকদের নিকট আজ (শনিবার ১৯শে জুন) দুপুরের দিকে এক ভিডিও ফুটেজে ঠিকাদার সাদ্দামের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেছেন। এ ঘটনায় সরেজমিন পর্যবেক্ষনে দেখা যায় উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরের রাস্তার সংস্কার কাজে নাম মাত্র দায়সারা কাজ করেছে ফলে প্রত্যক্ষ ভাবে ঐ সবের মধ্যে একটি রাস্তা ফেটে গেছে। এদিকে ঠিকাদার সাদ্দামের সাথে উক্ত অভিযোগের ভিত্তিতে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ডা,ফিরোজ আলম (আর এমও) আমার কাজের শেষে কিছু পরিত্যাক্ত পুরোনো ইট ছিল সেগুলো চেয়েছিল আমি তৎক্ষনাত দেইনি মর্মে এই অভিযোগ করেছেন। অন্যদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকতা ডা,আ:সামাদ বলেন, আমার ক্যাম্পাসের সংস্কারের কাজের স্টেমেট ঠিকাদারেরের নিকট আছে এবং এই সব কাজ সব কিছু তদারকির জন্য আমি ডা,ফিরোজ আলম কে দ্বায়িত্ব দিয়েছি। তবে এ বিষয়ে কোন সমস্যা হলে বিষয়টি নিয়ে আমরা পর্যালোচনা, করবো যার জন্য কাজটি আমি এখনো ছেড়ে দেয়নি, এরি প্রেক্ষিতে যার আমি পুরোনো কিছু পরিত্যাক্ত ইট ছিল রে গুলো আমি মসজিদের জন্য কিনে নিতে চেয়েছিলাম তা ছাড়া বৈ কি। এবং এই ঠিকাদারের বিরুদ্ধে সাংবাদিকদের নিকট এক ভিডিও ফুটেজে অভিযোগ করেন, যে এই সব রাস্তার কার্পেটিং এবং ঢালাই এর কাজ যেখানে ৪ ইঞ্চি করার কথা সেখানে ০২ ইঞ্চি ঢালাই দিয়েছে, যেখানে ধুরমুজ, রোলার করার কথা থাকলেও তা না করে দায়সাড়া অনিয়মের মধ্যে কাজ করেছে। তিনি আরো বলেন ষ্টেমেট ছাড়া কিভাবে এই সব কাজ করে সেটাই দেখার বিষয়। স্থানীয়রা জানায়, সরকারের হাসপাতালের ভিতরের রাস্তার সংস্কারের কাজে নানা অনিয়মের মধ্যে দূর্নীতির লাল ফিতায় বন্ধী সংস্কার করন রাস্তা গুলো। ফলে অভিজ্ঞ মহল মত প্রকাশ করেন হাসপাতালের ভিতরের আকা বাকাঁ রাস্তা গুলো সংস্কারের নামে নানা অনিয়ের বিষয়টি সংশ্লিষ্ট কর্তাবাবুদের খতিয়ে দেখার জন্য দৃষ্টি আকর্ষন করেছেন।