চট্টগ্রামে বাড়তি মাশুল আদায়ে বৈঠা নিয়ে মাঝিদের ব্যতিক্রমী মানববন্ধন

চট্টগ্রামে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে নৌকার বৈঠা নিয়ে ব্যতিক্রমী মানববন্ধন করেছে কর্ণফুলী নদীর মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবনন্ধনে বক্তব্য রাখেন কর্ণফুলী নদী গবেষক অধ্যাপক ইদ্রিস আলী, সাংবাদিক আলীউর রহমান, বাংলাবাজার সাম্পান সমিতির সভাপতি লোকমান বয়াল, চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতির সভাপতি জাফর আহম্মদ, বাংলাবাজার সাম্পান সমিতির সাবেক সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মো. ইউছুফ, অর্থ-সম্পাদক জসিম উদ্দীন। এর আগে গত ১২ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করে আসছেন মাঝিরা।

জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ইজারা না দিলে একজন কর্মকর্তার মাধ্যমে জনপ্রতি দুই টাকা করে টোল আদায় করার নিয়ম আছে। কিন্তু চসিক তা না করে স্থানীয় লোক দিয়ে টোল আদায় করছে। তারা দুই টাকার স্থলে পাঁচ টাকা করে নিচ্ছেন। এ নিয়ে মাঝিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে। এরপর থেকেই মাঝিরা আন্দোলনে নামেন।

মাঝিদের অভিযোগ, চসিক ঘাটটি ইজারা না দিয়ে স্থানীয় কিছু লোক দিয়ে জনপ্রতি ৫ টাকা করে আদায় করছে। এ বিষয়ে চসিক মেয়রকে গত ১৫ দিন আগে অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যার কারণে তারা ধর্মঘটের ডাক দেন।

মন্তব্য করুন

Your email address will not be published.