দাবি র‍্যাবের, উখিয়ায় গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারের উখিয়ায় গুলিবিদ্ধ হয়ে জাহাঙ্গির আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার জালিয়াপালং এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার র‍্যাব ১৫-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।

র‍্যাবের দাবি, জাহাঙ্গির মাদক ব্যবসায়ী ছিলেন এবং র‌্যাব সদস্যদের সঙ্গে গোলাগুলিতে তিনি মারা গেছেন। গোলাগুলির ঘটনা যেখানে ঘটেছে সেখান থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে র‌্যাব। নিহতের পরিচয় এবং ঘটনা সম্পর্কে নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি ঢাকা পোস্ট।

তিনি জানান, মাদক উদ্ধারের অভিযানে উখিয়ার জালিয়াপালং এলাকায় গেলে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর নিহত হয়। সংঘর্ষের পর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Your email address will not be published.