নির্মাণাধীন ভবনে চুরির মামলায় তিন নারী গ্রেফতার

মাস্ক ও ওড়না পরে চুরির ঘটনায় তিন নারীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন শামছুনাহার বেগম (৪০), হোসনে আরা বেগম (৩৮) ও রোকসানা ওরফে আফসানা বেগম (৪০)।

বুধবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে বিভিন্ন চোরাই মালামাল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ কলোনী এলাকার একটি নির্মাণাধীন ভবনে চুরির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন নারীকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিভিন্ন নির্মাণাধীন ভবনে বিশেষ কৌশলে চুরি করে বলে জানায়।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামারুজ্জামান বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভুক্তভোগী বাড়ির মালিক বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।’

মন্তব্য করুন

Your email address will not be published.