লোহাগাড়ায় পুকুরের ডুবে প্রাণ গেল শিশুর 

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে সিফাত (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সিফাত বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের রিক্সা চালক মোরশেদের ছেলে।

বুধবার দুপুরে সদর ইউনিয়নের রাশিদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তারা রাশিদার পাড়ায় ভাড়া বাসায় থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সবার অজান্তে সিফাত বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। দুপুর ২টার দিকে পুকুরের পানিতে শিশুটির দেহ ভাসতে দেখে এলাকার মানুষ। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন বলেন, তাদের বাড়ি আজিনগর এলাকায়। তারা দীর্ঘদিন ধরে এ এলাকায় ভাড়া বাসায় থাকেন। দুপুরে তার ছেলে সিফাত পুকুরে ডুবে মারা যায়।

মন্তব্য করুন

Your email address will not be published.