নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বস্তির বেশ কয়েকটি বাড়ি পুড়ে যায় এবং মোহাম্মদ নওশেদ (৮৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল অফিস জানায়, ‘আজ ভোরে ইপিজেড এলাকার রেলওয়ে কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের নয়টি গাড়ি সেখানে যায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টা শেষে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সেখান থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে তদন্ত চলছে।‘