আনোয়ারায় সদর ইউনিয়নে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধিঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৭নং সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার পহেলা অক্টোবর উপজেলার সদর ইউনিয়নের মা কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হকের সঞ্চালনায় সভাপতি উৎপল সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৪নং বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাফর উদ্দিন চৌধুরী (ভিপি), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু মৃণাল কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ছৈয়দ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুজিত ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম বকুল, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক অনুপম চক্রবর্তীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.