ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁওতে জেলা তাবলীগের ত্রৈ-মাসিক জোড়ের আখেরী মোনাজাতে লোকজনের মাঝে ঢল নেমেছে।
দাওয়াতে তাবলীগের পক্ষ থেকে অনুষ্ঠিত ত্রৈ-মাসিক জোড়ের তিন দিন ব্যাপী আখেরী মোনাজাত ২ অক্টোবর বাদে আসর ঈদগাঁওর মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসা মসজিদে সম্পন্ন হয়।
এতে জেলার টেকনাফ,উখিয়া,রামু,মহেশখালী,কুতুবদিয়া,চকরিয়া, পেকুয়া,কক্সবাজার শহর,সদর ও ঈদগাঁও উপজেলার প্রত্যান্ত গ্রামাঞ্চল ছাড়াও ঢাকার কাকরাইল মসজিদ থেকে মুরব্বীরা অংশ নেন।
আখেরী মোনাজাতে উপস্থিত ছিলেন,জোড়ের জিম্মাদার জাফর আলম হেলালী,কক্সবাজার সরকারী কলেজের সহকারী অধ্যাপক নেছারুল হক,ঈদগাঁও রিপোটার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, কাজী নুরুল আলম, ঈদগাঁও ঐক্য পরিবারের এড মিন ইমরান তাওহীদ রানাসহ বিপুল সংখ্যক লোকজন ও ওলামায়ে কেরামগন।
তিনদিন ধরে এই জোড়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগন তাশরীফ পেশ করেন। উল্লেখ্য, এই প্রথমবারের মত জেলাব্যাপী জোড় ঈদগাঁওতে অনুষ্ঠিত হয় ৩০ সেপ্টম্বর থেকে।