প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সাতকানিয়া উপজেলা শিক্ষা অফিসের মনোয়ারা

নিজস্ব প্রতিবেদকঃ

সাতকানিয়া উপজেলা শিক্ষা অফিসে একাউন্টস ডিপার্টমেন্টে কর্মরত মনোয়ারা বেগমকে নিয়ে গত ৮ই অক্টোবর(শুক্রবার)চট্টগ্রাম সংবাদ এবং দৈনিক সকালের সময়ে অনলাইন ভার্সনে “দূর্নীতির শীর্ষে সাতকানিয়া উপজেলা শিক্ষা অফিসের সেই মনোয়ারা বেগম” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিলো। কিন্তু আজ মনোয়ারা বেগম সাক্ষরিত গনমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাঠিয়েছেন।

পাঠানো প্রতিবাদে তিনি উল্লেখ করেছেন,আমার দীর্ঘ চাকুরীকালীন সময়ে সংবাদে পরিবেশিত খবরের সাথে বিন্দুমাত্র যোগসাজশ নেই, এটা শিক্ষক সমিতির অনেকেই উদ্দেশ্য প্রণোদিত ভাবে শিক্ষা অফিসে অনৈতিকি আবদার রক্ষা করতে না পেরে সমিতির একাংশের শিক্ষক ক্ষোভের বশে আমি সম্পর্কে সাংবাদিককে মিথ্যা এবং মনগড়া তথ্য দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আমাকে সরকারি নীতির কাজের বাইরে নিয়ে যাবার একটি কঠিন পদক্ষেপ রচিত করতে চাচ্ছেন।

আমি প্রকাশিত সংবাদের তথ্যগুলিকে প্রত্যাখ্যান পূর্বক তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে প্রকাশিত সংবাদের বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানাচ্ছি।

মন্তব্য করুন

Your email address will not be published.