সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেনের অয়োজনে আমিরাবাদ ও বারদোনা শাহ জাব্বারিয়া এতিমখানার শিক্ষার্থীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। ৯ অক্টোবর (শনিবার) দুপুরে উপজেলার আমিরাবাদ ও বারদোনা শাহ জাব্বারিয়া এতিমখানার এতিম অনাথ ও হেফজ খানার শিক্ষার্থীদের সঙ্গে কুশলবিনিময় এবং সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন। এসময় বনফুল গ্রুপের পরিচালক, আমিরাবাদ ও বারদোনা শাহ জাব্বারিয়া এতিমখানার সভাপতি আলহাজ্ব আব্দুর শুক্কুর,সাধারণ সম্পাদক সমাজ সেবক আলহাজ্ব হারুনর রশীদ, মধুবন গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর নুরুল আবছার,ইঞ্জিনিয়ার মোঃ ইউছুফ,সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য,সাতকানিয়া ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবুল মনসুর,সমাজ সেবক আব্দুল গফুর, ছাত্রলীগ নেতা মুহাম্মদ আরফাত,সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক উপ সমাজ সেবা সম্পাদক আহাদুল ইসলাম জাবেদ প্রমুখ। আলোচনা সভায় সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। দিতে হবে নৈতিক শিক্ষা। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের বড় ভূমিকা রয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীরা যাতে ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক শিক্ষা পেতে পারে, তা নিশ্চিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। সাতকানিয়ার মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। আমি বিশ্বাস করি, যারা কোরআনকে ধারণ করে তারা কখনও জঙ্গিবাদে জড়াতে পারে না। যারা প্রকৃত মুসলমান তারা কখনও জঙ্গি হয় না। তারা শান্তির পক্ষে। পরে তিনি এতিম খানার কার্যক্রম পরিদর্শন করেন এবং ভবিষ্যতে এতিমখানার অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বস্ত করেন ।
আরো পড়ুন