আনোয়ারায় পুকুরে ডুবে শিশু’র মৃত্যু

 আনোয়ারা সংবাদদাতা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে মোঃ আরোপ উদ্দিন (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০৮ নভেম্বর) উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের গহিরা দারোগার হাট এলাকায় তার নানুর বাড়িতে এই দূর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত আরোপ উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেলচুড়া সুজামোল্লা মোঃ বাবুল হকের ছেলে। বাবুল হকের দুই ছেলের মধ্যে আরোপ হলো দ্বিতীয়। পারিবারিক সূত্রে জানা যায়, খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আরোপ। তারপর খুঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া তাবাসসুম বলেন,আজ সাড়ে ১১টার দিকে মৃত অবস্থায় একটা শিশু আনা হয়। আমরা শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করি। ধারণা করা হচ্ছে হাসপাতালে আানার ১ঘন্টা আগে মারা গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.