ফের আকবরশাহে সন্ত্রাসী পিচ্চি রাসেলের উৎপাত, প্রশাসনের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক:

বন্দরনগরীর আকবরশাহ থানাধীন ০৯ নং ওয়ার্ডস্থ বিশ্বকলোনী হারবাতলী এলাকায় আবারও মোঃ রাসেল ওরফে সন্ত্রাসী পিচ্চি রাসেলের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী,চায় প্রশাসনের হস্তক্ষেপ।

সরেজমিনে গেলে জানা যায়,সন্ত্রাসী পিচ্চি রাসেল কে গত ৭ মাস পূর্বে অস্ত্রসহ আকবরশাহ থানা পুলিশ আটক করে আদালতে পেরণ করে এবং আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়ে দেয় এবং সে অদ্য ফেব্রুয়ারীর ১০ তারিখ উক্ত অস্ত্র মামলায় জামিনে ছাড়া পায় কিন্থু দূর্ভাগ্যবিষয় এই কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি রাসেল কে কিভাবে এই মামলা থেকে জামিন পেয়ে আবারও এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে তা পুলিশ প্রশাসনের কাছে জানতে চায় এলাকাবাসী।

সন্ত্রাসী পিচ্চি রাসেল উত্তর জানারখীল এর বাসিন্দা মৃত আব্দুস সালাম পুত্র বলে জানা যায়,তার বিরুদ্ধে অস্ত্র মামলা সহ বেশ কয়েকটি মামলা রজু রয়েছে বলে৷ জানা যায়।

এদিকে সন্ত্রাসী পিচ্চি রাসেলের বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগ এনে বলেব সে ভূমিদখল থেকে শুরু করে মাদক,পতিতা ব্যবসা,পাহাড়ের গাছ নিধন করে করছে ব্যাপক ব্যবসা।

আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রশাসনের নিকট অনুরোধ করি এই সন্ত্রাসী পিচ্চি রাসেল থেকে আমাদের রেহায় দিন তার জন্য হারবাতলীতে কোন সাধারণ জনগন ভালো নেই, পাহাড় থেকে শুরু করে একাধারে সর্বস্থানে তার কতৃত্বে চলছে সন্ত্রাসী বাহিনীর তান্ডবলীলা।

উল্লেখ্য গত ১৮ জুলাই ২০১৯ নগরীর ৯নং ওয়ার্ড আকবরশাহ থানাস্থ বিশ্বকলোনী আবাসিক এলাকা থেকে অস্ত্রসহ মোঃ রাসেল ওরফে পিচ্চি রাসেল কে আটক করে আকবরশাহ থানা পুলিশ।পরে তাকে আদালতে পেরন করে এবং অদ্য মাসের ১০ ফেব্রুয়ারিতে ছাড়া পেয়ে সে আবারও চালাচ্ছে সন্ত্রাসী কার্যক্রম।

মন্তব্য করুন

Your email address will not be published.