পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আলমারি ভেঙে চুরি

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ।

তিনি বলেন, সামনের গেট ও পেছনের গ্রিল কাটা হয়েছে। এরপর হাসপাতালের পরিসংখ্যানবিদের কক্ষের দুটি আলমারির তালা ভেঙে সেখান থেকে মালামাল সরানো হয়েছে। তবে কী পরিমাণ জিনিস খোয়া গেছে তা যাচাই-বাছাই ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।

চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি হয়েছে বলে তাদের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। আমাদের একটি টিম ঘটনাস্থলে আছে। তারা বিষয়টি নিয়ে তদন্ত করছেন। এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে বের করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.