প্রেমিক-প্রেমিকার ভুল ভাঙাবে পিজিতের ‘ভুল’

পিজিত প্রসেঞ্জিত মহাজন। চট্টগ্রামের ব্যান্ড সংগীতের সাথে বেড়ে উঠা পিজিত এখন ঢাকার মিডিয়া পাড়ায় একের পর এক নতুন গান উপহার দিচ্ছেন। যার বেশিরভাগই শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় পপি মাল্টিমিডিয়া ব্যানারে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘ভুল’। গানের কথা লিখেছেন ফকির হযরত শাহ, পিজিতের সুরে সংগীতায়োজন করেছেন অনিম খান। গানে বাঁশি বাজিয়েছেন কামরুল আহম্মেদ।

পিজিত বলেন, ‘ভুল’ গানের পুরো টিমের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। বিশেষ করে পপি মাল্টিমিডিয়ার কর্ণধার রাসেল মালের প্রতি। এই গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন এই সময়ের সুপরিচিত মডেল দেব ও কবিতা, এবং বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন প্রতিভাবান গীতিকার এম এ আলম শুভ। ঢাকার বিভিন্ন সুন্দর লোকেশনে গানের দৃশ্যধারন করা হয়।

পিজিত আরও বলেন, ‘কিছুদিন আগে আমার গ্রামের বাড়ি পুড়ে গিয়েছিল, গ্রামে থাকা অবস্থায় আমি এই গানের সুর বেঁধেছি, আশা করি এই গান আমার বাকি সব গানকে ছাড়িয়ে যাবে। প্রমোটা রিলিজ হওয়ার পর অনেক প্রশংশিত হয়েছিল ‘ভুল’।

মিউজিক ভিডিও দৃশ্যধারন করেছেন শেখ সাদী, রঙ বিন্যাস এবং সম্পাদন করেছেন এস কে জয়, ডিজাইন পারভেজ, মেকআপ ছোট্ট পলাশ। ডিরেকশানে ছিল ‘পি এম রেকর্ডস’।

মন্তব্য করুন

Your email address will not be published.