নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়ার আমিলাইশে জায়গা জমি বিরোধের জেরে একজনকে মারধর করেছে বলে অভিযোগ ওঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে।
২৮শে জানুয়ারী(শুক্রবার) দুপুর ১২টায় হিলমিলি এলাকার মীর আহমদের পুত্র মোঃ জাহাঙ্গীরকে বেদড়ক মারধর করেন -একই এলাকার মৃত ফয়েজ আহমদের ছেলে মোঃইদ্রিস,আব্দুর রহিম, জাশেদ,ও মোঃআয়ুব আলীরা।
আহত জাহাঙ্গীর সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সাতকানিয়া থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে আহত জাহাঙ্গীরের ভাই মোঃআলমগীর জানান-আমিলাইশের কুখ্যাত সন্ত্রাসী জামাত ক্যাডার রহিমের নেতৃত্বে আমাদের পরিবারের উপী এমন তান্ডব বহমান,আমরা জামাত ক্যাডার রহিমসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে আইনগত বিচার চাই।