ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমী ও ঈদগাঁও উপজেলা ফুটবল একাডেমীকে যুগ্ন চ্যাম্পিয়ন ঘোষনা

ঈদগাঁওতে ফুটবল টুর্নামেন্ট

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওর বঙ্গবন্ধু স্টেডিয়ামে সিলেট ব্যারিষ্টার সাঈদ সুমন ফুটবল একাডেমীর সাথে ঈদগাঁও উপজেলা ফুটবল একাডেমীর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৪ই মার্চ ঈদগাঁও রসিদ আহমদ কলেজ সংলগ্ন মাঠে প্রীতি ফুটবল ম্যাচে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় আইন বিষয়ক উপকমিটির সদস্য এডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা। প্রধান অতিথি ছিলেন,ঈদগাঁও উপজেলা আ,লীগের আহবায়ক আবু তালেব। জাতীয় সংগীত ও আতশবাজির মধ্যদিয়ে খেলার শুভ সুচনা ঘটে। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আ,লীগ যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু, ইমরুল হাসান রাসেদ, সদর উপজেলা আ,লীগ যুগ্ন আহবায়ক এড.সৈয়দ রেজাউর রহমান রেজা, সদর উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি এড.একরামুল হুদা, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকতা আবদুল হালিম,ইউনিয়ন আ,লীগ সাধারন সম্পাদক তারেক আজিজ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহমদ করিম সিকদার, কমিউনিটি পুলিশিং নেতা কাইয়ুম উদ্দিন ডিসেন্ট,তরুন শিল্পপতি হুমায়ুন করিম সিকদার,ঈদগাঁও উপজেলা রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, সদর যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন শাম। খেলায় অনুভূতি প্রকাশ করেন- সিলেটের ব্যারিষ্টার সাঈদ সুমন। মেহেরঘোনা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে অসংখ্য দর্শক সমাগম ঘটে। এ টুর্নামেন্টের আয়োজক কমিটির পক্ষে ছিলেন, পরিচালনা কমিটির সভাপতি হারুনর রশিদ,সহ সভাপতি আবদুল মজিদ খাঁন,ম্যাচ-কো অর্ডিনেটর আহমদ কবির, সমন্বয়ক আবদুস সালাম,সহ সভাপতি আবদু শুক্কুরসহ অন্যরা। রেফারীর দায়িত্ব পালন করেন, সাবেক কৃতি ফুটবলার এবং জেলা রেফারী এসোসিয়েশনের সদস্য ছৈয়দ করিম। খেলা গোল শূণ্য হওয়ায় দুই দলকে যুগ্ন চ্যাম্পিয়ন ঘোষনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি। পরে টিমও খেলায়াড়দেরকে ট্রপিসহ পুরুস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

মন্তব্য করুন

Your email address will not be published.