গণহত্যার কালরাত স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আলো জ্বেলে একাত্তরের ২৫ মার্চের ভয়াল কালরাত স্মরণ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে অস্থায়ী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে সংগঠনটি।

সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, জেলা সভাপতি নুরুল আলম মন্টু, নারীনেতা দিলোয়ারা ইউসুফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিমু হামিদ, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, আবু বক্কর সিদ্দিক, ফোরকান উদ্দিন আহমেদ, বাদশা মিয়া, গৌরী শংকর চৌধুরী, সাহেদ মুরাদ শাকু, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, পলাশ বড়ুয়া।

এম এ সালাম বলেন, একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র, নিরপরাধ বাঙালির ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালায়, তা পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা। একটি জনগোষ্ঠীর স্বাধিকারের দাবিকে চিরতরে মুছে দেওয়ার নারকীয় পরিকল্পনা ‘অপারেশন সার্চলাইট’।

তিনি বলেন, ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করা হয়েছে। দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আজ সময়ের দাবি।

মন্তব্য করুন

Your email address will not be published.