ঈদগাঁওতে বৃষ্টিপাতে ধানের ক্ষতি, শ্রমিকের দ্বিগুন দামে দিশেহারা চাষীরা

ঈদগাঁও প্রতিনিধি:

বৃষ্টিপাতে ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামগঞ্জে সোনালী ধানের ক্ষতি হয়। অন্যদিকে শ্রমিকের দ্বিগুন দামে দিশেহারা চাষীরা। বোরো চাষীরা দুর্যোগপূর্ণ আবহাওয়া, আকাশে ঘনকালো মেঘের ঘনঘাটার মাঝে ধান কাটা মাড়াই কাজে ব্যস্ত সময় পার করে। শ্রমিকদের চড়াদামে মাঠে পাকা বোরো ধান নিয়ে চরম বিপাকে স্থানীয় চাষীরা। শেষ পর্যন্তও অধিকাংশই মাঠের ধান সুষ্ঠভাবে ঘরে তুলতে পারেননি চাষীরা। তাদের মাঝে এক অজানা শঙ্কা দেখা দিয়েছে। বোরো ধান ঘরে তোলার আগ মুর্হুতে বৃষ্টিপাতের কারনে বিপাকে পড়লেন তারা। ধান কর্তন, মাড়াইসহ অন্যান্য কাজকর্মে কষ্ট পাচ্ছে চাষী। আবার কিছু কিছু চাষীরা তারা নিজের ধান নিজে কর্তন করে বাড়ী নিয়ে গেছে। ১২ মে বিকেলে ঈদগাঁও বাজার শাপলা চত্তর পয়েন্টে শ্রমিকের হাট বসে। নাইক্ষংছড়ি, গর্জনিয়া,উখিয়াসহ ক্যাম্প থেকে আসা শ্রমিকের ছড়াছড়ি যেন লক্ষনীয়। কিন্তু দামের ক্ষেত্রে উল্টো। কেউ বলছে দৈনিক এক জন শ্রমিকের মজুরী ১ হাজার টাকা, কেউবা বলছে ৯শত টাকা। এর কমে যাচ্ছে ধান কর্তনে। এই সুযোগে স্থানীয়রাও কদর বাড়িয়ে দিয়েছে। সবমিলিয়ে শ্রমিক নিয়ে বেসামাল অবস্থা ধান চাষীরা। নিরুপায় হয়ে বহু জন নিজের ক্ষেতে কাস্তে নিয়ে সোনালী ধান কর্তন করতেও চোখে পড়ে। ঈদগাঁও কালিরছড়া চাষী আবদু সবুর প্রতিবেদককে জানান,তার তিন কানি জমি তিনি নিজেই কর্তনে নেমে পড়েন। তিনি আরো বলেন, শ্রমিকের এতদাম দেওয়ার মত সামথ্য তার নাই। সে কারনে নিজেই মাঠে নামল। বৃষ্টির কারনে ধানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানালেন কয়েক চাষী।

মন্তব্য করুন

Your email address will not be published.