মহেশখালী প্রতিনিধি:
মহেশখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুর্ধ্ব-১৭) বালক জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৫ মে (রবিবার) মহেশখালী পৌরসভাস্থ শেখ হাসিনা মিনি স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। উক্ত ফাইনাল খেলায় কালারমারছড়া ইউনিয়ন একাদশকে ট্রাইব্রেকারে ৩-৪ গোলে হারিয়ে প্রথমবারে মতো উপজেলা চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ঘরে তুলছে মাতারবাড়ি ইউনিয়ন একাদশ। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম, মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাই (পিপিএম), মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, জেলা আওয়ামী লীগের জেলা সহ সভাপতি এম আজিজুর রহমান (বিএ), উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক নবীর হোসেন ভুট্টো, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশরাফুল আজিজ সুজন, যুগ্না সম্পাদক সাইফুল ইসলাম রায়হান, কোষাধ্যক্ষ আ ন ম হাসান. সাংবাদিক জেএইচএম ইউনুস, এম বশির উল্লাহ, আজিজ সিকদার, মিছবাহ উদ্দীন আরজু সহ উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার কর্মর্কতাগণ উপস্থিত ছিলেন। ফাইনলা খেলা শেষে মাতারবাড়ি ইউনিয়ন একাদশকে চ্যাম্পিয়ান ট্রপি ও নগদ অর্থ এবং কালারমারছড়া ইউনিয়ন একাদশকে রানার্সআপ ট্রপি ও নগদ অর্থ প্রদান করেন আগত অতিথিরা। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছে কালারমারছড়ার আলা উদ্দিন ও সেরা গোল কিপার হয়েছে মাতারবাড়ির আয়াত উল্লাহ। প্রধান অতিথি সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন- মহেশখালীর তৃনমুলে বহু ক্ষুদে ক্রিড়াবীদ রয়েছে তাদের সঠিক ভাবে নার্সিং করার মাধ্যমে জাতিয় পর্যায়ে খেলার উপযোগি করে গড়ে তোলা হবে। এবং দ্রুত সময়ে মহেশখালীর এই খেলার মাঠটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম হিসাবে গড়ে তোলা হবে ৷ এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার উদ্যোগ নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।