সাতকানিয়ায় অর্থ আত্মসাৎ কেলেংকারিতে মনোনয়ন হারালো মাহমুদুল হক

সৈয়দ আককাস উদদীন

সাতকানিয়ার এওচিয়ার ১৫ই জুন আসন্ন ইউপি নির্বাচনে নাগরিক সমর্থিত প্রার্থীও সাবেক চেয়ারম্যান  মাহমুদুল হকের প্রার্থীতা অবৈধ ঘোষণা  করেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা।

 

আজ ২৫শে মে(মঙ্গলবার) বিকালে ১কোটি ৬০লাখ টাকা আত্মসাৎ এবং এক বছর সশ্রম কারাদণ্ড হওয়ার কারণে এই মনোনয়ন বাতিল হয় বলে জেলা নির্বাচন অফিস নিশ্চিত করেন।

 

জানাযায়-এওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক নাগরিক সমর্থিত প্রার্থীসহ মোট ৩জন-আওয়ামী লীগের নৌকার টিকেট পান সাবেক ছাত্রনেতা ও শহীদ গোলাম হোসেনের ছোট ভাই মোঃ আবু ছালেহ এবং বিদ্রোহীতে আছেন বর্তমান  চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক।

 

ইতিমধ্যে একজনের মনোনয়ন খোয়ার কারণে এওচিয়ার ইউপি নির্বাচনে মাঠে আছে আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী  প্রার্থীসহ দুজন।

এই বিষয়ে নৌকার প্রার্থী আবু ছালেহ বলেন-এটা এওচিয়ার গণমানুষের প্রাথমিক বিজয় মাত্র।

মন্তব্য করুন

Your email address will not be published.