সিনেমা পর্দার জনপ্রিয় জুটি ক্যাটরিনা-রণবীর কাপুরের প্রেমের সম্পর্ক কার না অজানা। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর তাদের বিচ্ছেদ হয়ে যায়।
বিচ্ছেদের পর তারা দুজন আবারও প্রেমে পড়েন। ক্যাটরিনা ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়ান। আর রণবীর আলিয়ার ঘাটে নোঙর করেন। এখন তারা বিবাহিত। ক্যাটরিনা-রণবীরের সম্পর্ক তাই এখন অতীত, সংসারও আলাদা।
তবে নিজেদের অতীত ভুলে আবারও এক হচ্ছেন রণবীর-ক্যাটরিনা। বহুল আলোচিত সিনেমা রাজনীতির সিক্যুয়েলে আবারও জুটি বাঁধছেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজনীতি টু সিনেমার পরিচালক প্রকাশ ঝা। বলিউড লাইফকে দেওয়া সাক্ষাৎকারে প্রকাশ বলেন, রাজনীতি টু এর গল্প লেখা হয়ে গেছে। এবারের গল্পটা ভিন্ন হবে। কারণ রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে।