আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে হামলা, ছিনিয়ে নিলো নগদ টাকা

আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে নবী হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

গত শনিবার (১৮ জুন) বিকাল আনুমানিক ৩টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর রাস্তার মাথা এলাকার কবির কলোনীর সামনে এ ঘটনায় ঘটে। এঘটনায় শনিবার সন্ধ্যায় একই এলাকার আহম্মদ কবির (৫৫)সহ তিনজনের নাম উল্লেখ করে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আহত নবী হোসেন।

অভিযুক্ত সূত্র ও আহত নবী হোসেন জানান, একই এলাকার আহম্মদ কবিরের সাথে দীর্ঘদিন ধরে ভূমি বিরোধ চলছিলো। সে ভূমি বিরোধের জের ধরে শনিবার বিকালে কবির আহমদের নেতৃত্বে আমাকে মারধর করে ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেন তারা। টাকা নিয়ে আগামী কোরবানীর জন্য গরু কিনতে হাটে যাচ্ছিলাম। এসময় কবির কলোনীর বাসিন্দারা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরো জানান, আমি প্রায় সময়ে বাড়িতেও থাকিনা। স্ত্রী-ছেলে মেয়ে নিয়ে এখন প্রাণনাশের আশংকা করছি। অভিযোগ তুলে নিতে তারা আমাকে হুমকি ও দিচ্ছে প্রায় সময়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.