দু’জন শিল্পীর আর যাওয়া হলো না কক্সবাজার, শোক প্রকাশ করেছেন আনিশা তালুকদার

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা থেকে কক্সবাজারে ষ্টেজ শো করতে যাওয়া বাংলাদেশের প্রথম শ্রেনীর দু’জন মিউজিশিয়ান সড়ক দূর্ঘটনায় চট্টগ্রামের মীরসরায় উপজেলায় মারা গেছেন।

গত ১৩ই মার্চ (শুক্রবার)শেষ রাত্রিতে শিল্পীদের বহনকারী ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি হাইস এই দূর্ঘটনার স্বীকার হলে হানিফ আহমেদ ও পার্থগুহ নামে দুজন মিউজিশিয়ান মারা যান।

তাদের এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত সংগীত শিল্পী আনিশা তালুকদার।

তিনি এক শোক বিবৃতিতে বলেন,পার্থগুহ আর হানিফ আহমদের মৃত্যু আমাদের মাঝে যে শূন্যতা সৃষ্টি করেছেন তা কখনো পূরণ হবার না।

মন্তব্য করুন

Your email address will not be published.