গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে স্বেচ্ছাসেবক লীগের প্রদীপ প্রজ্জ্বলন
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে নগরীর আউটার স্টেডিয়ামের মুক্ত মঞ্চে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের এর সহ সভাপতি নইম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন এড. ইব্রাহিম হোসেন বাবুল।
উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি হেলাল উদ্দিন, তসলিম উদ্দিন, আবুল হাসনাত মো. বেলাল, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজিজ মিছির, আব্দুর রশিদ লোকমান, আজাদ খান অভি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, আব্দুল আল মামুন, সরফরাজ নেওয়াজ রবিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু।