সাতকানিয়ার কেঁওচিয়ায় ক্ষেত জমির ফসল নষ্ট করার অভিযোগ-হামলার শিকার পঙ্গু ছেলেও পিতা

কেঁওচিয়া এই ঘটনায় জড়িতের অভিযোগ জামালের বিরুদ্ধে

 

সাতকানিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া হরিণতোয়ার মাহালিয়া ৩নং ওয়ার্ড এলাকায় আব্দুল আজিজ (৬৬) এর ফসলি ক্ষেত জমির প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি করার অভিযোগ ওঠেছে একই ইউনিয়নের দশ থেকে ১৫ জনের বিরুদ্ধে।

অভিযুক্তরা  হলেন, মোঃ মোমিন, মোঃ আমান উল্লাহ, নুরুল কবির, আবদুল মজিদ, মোঃফরিদ, মোঃ সাইফুলসহ অজ্ঞাত নামা আরো কয়েকজন।

 

সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রেও বাদী সোহেল বলেন-

গত ২২ অক্টোবর ক্ষেত জমির ফসল নষ্ট করার বিষয় নিয়ে অভিযোগ দায়ের কারী সোহেল এর পিতা আবদুল আজিজ ও ভাই ইয়াছিন আরাফাতকে উপরোক্ত সন্ত্রাসীরা রড়, দা, কিরিচ সহ লাঠি নিয়ে এসে অতর্কিত হামলা চালায়।

সোহেল আরো বলেন- খবর পেয়ে আমি বাবা ভাইকে বাঁচাতে গেলে ১০ থেকে ১৫ জনের একটি সন্ত্রাসী দল আমার ওপরে ও হামলা চালায়।

 

এবং তারা আমার পকেট থেকে নগদ ১০ হাজার টাকার বেশি হাতিয়ে নেয়। এবং আমার অভিযোগের ১নং আসামি মোমিন আমার পিতার ২লক্ষ টাকার মত ফসলি জমির ক্ষেতের ফসল নষ্ট করে ফেলে।

 

ঘটনার বিষয়ে আহতদের পিতা আজিজ বলেন-আমি এই ঘটনায় সাতকানিয়া থানায় মামলা করার জন্য একটি অভিযোগ দিয়েছি।

 

তারা আমার পঙ্গু ছেলেটাকে পর্যন্ত ছাড়েনি তাকেও বেদম মারধর করেন।এর সবকিছুর মূলত নেপথ্যে হলেন স্থানীয় জামাল বাহিনীর প্রধান জামাল।

মামলার বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার এস আই শামসুদ্দৌহা বলেন-আমি এই বিষয়ে গুরুত্বসহকারে দেখতেছি দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.