চন্দনাইশে আ’লীগের জেলহত্যা দিবস পালন

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলা আ’লীগের উদ্যেগে জেলহত্যা দিবস পালিত হয়। গতকাল ৩ নভেম্বর বিকালে উপজেলার গাছবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা আ’লীগের উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আলোচনায় অংশ নেন, সংগঠনের সহ-সভাপতি বলরাম চক্রবর্তী। আলোচনায় অংশ নেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, আ’লীগ নেতা যথাক্রমে- মাস্টার আহসান ফারুক, এম কায়ছার উদ্দীন চৌধুরী, সমীরণ দাশ তপন, মোজাম্মেল হক, আবদুল্লাহ আল নোমান বেগ, নবাব আলী, শেখ হেলাল উদ্দীন, চেয়ারম্যান আবদুল আলীম, কাউন্সিলর মোরশেদুল আলম, আবদুর রহিম প্রমূখ। সকালে মসজিদে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.