সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় জমিতে সেচ দিতে দিয়ে মো. বেলাল উদ্দিন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বেলাল উদ্দিন ওই এলাকার মো. ইউসুফের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, বাড়ির পাশে ক্ষেতে সেচের পানি দেয়ার সময় মোটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন বেলাল উদ্দিন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.