গুণীদের সন্মানে পটিয়ায় সন্মাননা অনুষ্ঠান

পটিয়া প্রতিনিধি

পটিয়া পৌরসভার উদ্যোগে অমর একুশে সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে পৌরসভা চত্বরে আয়োজিত সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, চট্রগ্রাম চারুকলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল আলীম। পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুলের সভাপতিত্বে ও আবৃত্তিকার গৌতম দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সন্মাননা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর গোফরান রানা, শফিউল আলম, ছরওয়ার কামাল রাজীব, জসিম উদ্দিন, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ফেরদৌস বেগম, ইয়াসমিন আক্তার চৌধুরী, পৌর সচিব নেজামুল হক, প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, সহকারী প্রকৌশলী শাহজাহান। সন্মাননা অনুষ্ঠানে গুণীজন হিসেবে সম্মাননা পেয়েছেন মরণোত্তর সাহিত্য ও গবেষণায় আব্দুল করিম সাহিত্য বিশারদ, মরণোত্তর ধর্মীয় শিক্ষায় মাওলানা নুরুল হক শাহ (রাঃ), মরণোত্তর লোক সাহিত্যে আস্কর আলী পন্ডিত, মরণোত্তর রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম হামিদুর রহমান, মরণোত্তর সাংবাদিকতায় জালাল উদ্দিন আহমেদ, সমাজসেবায় মনোনীত ও গুণীজন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ,শিক্ষার প্রসার ও সমাজ সেবায় মনোনীত গুণীজন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, জনসেবায় মনোনীত গুণীজন সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদ, নাট্যশিল্পে মনোনীত গুণীজন একুশে পদকপ্রাপ্ত আহমেদ ইকবাল হায়দার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ-ভিত্তিক গবেষণায় মনোনীত গুণীজন সদ্য বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত সাংবাদিক মুহাম্মদ শামসুল হক, যাত্রাশিল্পে মনোনীত গুণীজন বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত মিলন কান্তি দে, সাহিত্য মনোনীত গুণীজন কবি মিনার মনসুর, আইন ও বিচারে মনোনীত গুণীজন সাবেক প্রধান বিচারপতি ব্যারিষ্টার ফজলুল করিম, শিক্ষায় মনোনীত গুণীজন একুশে পদকপ্রাপ্ত ডক্টর অনুপম সেন, শিক্ষায় মনোনীত গুণীজন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন অধ্যাপক ড. কাজী আহমদ নবী।

মন্তব্য করুন

Your email address will not be published.