সাতকানিয়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অফিস উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর কার্যক্রম সুষ্ট ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে কোর্ট রোড সংলগ্ন প্রিফার সিটি কবির টাওয়ারে নতুন অফিস শুভ উদ্বোধন উপলক্ষে সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুর ২টা থেকে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর সহকারী পরিচালক (প্রশাসন-১) ও সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আবদুল মজিদ ওসমানী।

সাতকানিয়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোহাম্মদ কামাল উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ এর সঞ্চালনায় নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোহাম্মদ হারুনুর রশিদ, সহ-কোষাধ্যক্ষ মোঃ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ রাসেল, প্রচার সম্পাদক রিদুয়ানুল হক, সদস্য মোহাম্মদ জসীম উদ্দীন, তৌহিদুর রহমানসহ সাতকানিয়া পৌর এলাকায় কর্মরত ব্যবসায়ী ইন্নে আমিনুল ইসলাম, নুরুল ইসলাম, মোঃ হায়দার, মো: জসীম, মো: শাহাজাহান, মো: মহিউদ্দীন, হেলাল উদ্দীন, মো: ফয়সাল, আহমদ হোসেন, এনামুল হক প্র: মনু, মো: নাছির, মো: জাহেদ, মো: আজাদ, আবদুল মজিদ, হাছি মিয়া, সাদ্দাম হোসেন, আবদুল আলিম, হোসেন মুহাম্মদ সায়েম, মনির আহমদ, মোঃ গিয়াস উদ্দীন, জানি আলম, নাছির উদ্দীন(২), মো: ইউছুপ, মো:রফিকুল ইসলাম জসীম, মো: শহিদুল ইসলাম, মো: নুর আলী, মো: আনাচ, মো: সোহেল ও পৌরসভার বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ। পূর্বাহ্নে প্রধান অতিথি ফিতা কেটে নতুন অফিসের শুভ উদ্বোধন করেন এবং পরবর্তিতে প্রায় অর্ধশাতদিক রুগিকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা ক্যাম্পে সহযোগীতা করেন ইব্রাহীম শাকি।

মন্তব্য করুন

Your email address will not be published.