চট্টগ্রামের সাতকানিয়ায় স্বামীর সাথে দীর্ঘ ২৩বছরের সংসার বাচাঁর দাবীতে এক গৃহবধূ মরিয়া,কোন উপায় না দেখে সংসার ধরে রাখার জন্য আদালতে মামলা করে স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী গৃহবধূ।
শুক্রবার (১৩ই অক্টোবর) দুপুরে সাতকানিয়া কেরানীহাটের একটি রেষ্টুরেন্টে ভুক্তভোগী গৃহবধূ রাশেদা বেগম এই সংবাদ সম্মেলন করেন।
ভুক্তভোগী গৃহবধূ রাশেদা বেগম সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ফকিরহাট এলাকার মৃত সামশুল ইসলামের মেয়ে।
জানাযায়,চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডের মিজ্জির দোকান এলাকার শেখ আহমদ হোছেনের পুত্র মো:শেখ কামাল হোসেন দুলালের সাথে ২৩বছর আগে ইসলামি শরীয়াহ মোতাবেক পারিবারিক ভাবে বিয়ে সম্পন্ন হয়।
এক পর্যায়ে স্বামী শেখ কামাল হোসেন ভাগ্য বদলের জন্য সৌদি আরব গেলে দীর্ঘ ৭বছর পরে দেশে এসে হুঠ করে যৌতুকের দাবীতে মারধর করেন এবং সংসারের কোন খরচপাতি না দিয়ে পরিবারের সাথে সংযোগ বিচ্ছিন্ন করেন।
রাশেদা বেগম সংবাদ সম্মেলনে বলেন আমি আমার স্বামীর সাথে আগের মত সংসার করার জন্য তার বিরুদ্ধে মামলাও করেছি এবং দেশবাসীর সহযোগিতা কামনা করার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।
আমার ২টা ছেলে একটা মেয়ে স্বামীর ঘরে নুনেভাতে কোন রকম থেকে বেঁচে থাকতে চাই।
আমার সুখের সংসারটা তছনছ করার জন্য আমার ভাসুর শওকত হোসেন ও আমার শাশুড়ী রোকেয়া বেগম কুটকৌশল করছে, আমি তাদের অনুরোধ করব আমার ছেলে মেয়ের দিকে তাকিয়ে হলেও আমার ২৩বছরের সংসারটা বাঁচান।
আমার স্বামী যৌতুক দাবী করে আগে কখনো এরকম অশান্তি সৃষ্টি করেনি, আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই।