নির্ভয়ে কেন্দ্রে গিয়ে মোমবাতি প্রতীকে ভোট দিন : আবদুন নবী কাদেরী

চট্টগ্রাম-৮ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী আল্লামা আবদুন নবী আলকাদেরী বলেছেন, আগামী ৭ জানুয়ারি নির্ভয়ে কেন্দ্রে গিয়ে মোমবাতি প্রতীকে ভোট দিন।

৪ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকালে মোমবাতির সমর্থনে বিশাল র‌্যালি কালুরঘাট হতে শুরু করে রাস্তার মাথা, বাহির-সিগ্যাল, চান্দগাঁও বহদ্দারহাট, বিবির হাট হয়ে হামজারবাগ, আমিন জুট মিল, অক্সিজেন মোড় হয়ে বোয়ালখালী মিলিটারিপুল, শাকপুরা চৌমহনী হয়ে, বেঙ্গুরা রেল স্টেশন, দাসের দিঘির পাড়, কালাইয়ার হাট, কানুনগোপাড়া চরণদ্বীপ, পোপাদিয়া, চৌধুরীহাট, কালুরঘাট পূর্ব পার্শ্ব হয়ে ফুলতল, উপজেলা সদর হাজীরহাট, জোটপুকুর হয়ে পশ্চিম সারোয়াতলী পুনরায় বেঙ্গুরা দেলা সওদাগর মসজিদ ময়দানে এসে র‌্যালী শেষ হয়। র‌্যালিতে হাজার হাজার ছাত্র, যুবক, মুরব্বীরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন নগর উত্তরের সা. সম্পাদক নাসির উদ্দীন মাহামুদ, আব্দুর রহিম, মোহাম্মদ শাহজাহান, মৌলানা জামাল উদ্দীন, বোয়ালখালী উপজেলা সভাপতি স.ম এনামুল হক, সাধারণ সম্পাদক আখতার হোসাইন তালুকদার, মো. জাহাঙ্গীর আলম, মো. শাহ আলম, এসএম ফকরুউদ্দীন, সাইফুল ইসলাম চৌধুরী, মো. ওসমান গনি, মৌলানা আব্দুল কাদের, মামুন উদ্দীন মেম্বার, মাস্টার জাহাঙ্গীর আলম, যুবনেতা ফোরকান কাদেরী, কাজী মো. আব্দুল খালেক, মো. সেলিম, ইশতেহাক সিকদার, মো. হাশেম, ছাত্রনেতা আরিফুল ইসলাম ইমন, জয়নাল আবেদীন, আবদু রশিদ প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.