চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত ৩ জানুয়ারি দিবাগত মধ্যরাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজের উপস্থিতিতে হাজারী লেইন, টেরিবাজার, আন্দরকিল্লা, চেরাগী পাহাড়, জামালখান, কাজীর দেউড়ি, ওয়াসা মোড়, গোলপাহাড় মোড়, চমেক হাসপাতাল এলাকা, চকবাজারসহ রাস্তার পাশে থাকা অসহায় দরিদ্ররা কম্বল পেয়ে খুশি হন।
শীতার্তদের কম্বল তুলে দেন মিশনের সাধারণ সম্পাদক হিরন্ময় ধর, সহ-সম্পাদক বিধান ধর, সাংগঠনিক সম্পাদক এড. সুজন কান্তি দে, সহ অর্থ সম্পাদক বাঁশীরাম দে, সুজিত হাজারী, সহ সাংস্কৃতিক সম্পাদক অমিত সেনগুপ্ত, সহ আইন বিষয়ক সম্পাদক এড. মধুসুদন দাশ, বাবলু ধর, সমীরণ, তন্ময় দাশ প্রমুখ।
যারা এই মহৎ কর্মে শারীরিক, মানসিক ও আর্থিক সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অদ্বৈত-অচ্যুত মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী। তিনি আগামীতেও এ ধরনের মানবিক কাজের মাধ্যমে অদ্বৈত-অচ্যুত মিশন আরো সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করেন।