চন্দনাইশ পৌরসভার প্যানেল মেয়র হলেন আবু তৈয়ব, মাসুদুর রহমান, হাসনারা বেগম

চন্দনাইশ পৌরসভার তিন প্যানেল নির্বাচন করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) সকালে পৌর মিলনায়তনে পরিষদের ২য় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাদের প্যানেল মেয়র নির্বাচিত করা হয়।

নির্বাচিত তিন প্যানেল মেয়র হলেন—৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবু তৈয়ব, ৪ নম্বর ওয়ার্ডের মো. মাসুদুর রহমান  এবং সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসনারা বেগম। এদের মধ্যে যথাক্রমে তারা ১ নম্বর, ২ নম্বর ও ৩ নম্বর প্যানেল মেয়রের দায়িত্ব পালন করবেন।

পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা বলেন, সব কাউন্সিলররা মিলে সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে একটি প্যানেল তৈরি করেন। সেটিই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

মেয়র মাহাবুবুল আলম খোকার সভাপতিত্বে ওই সভায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এবং পৌর পানি বিভাগ খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়। বিশুদ্ধ পানির সংযোগ নেওয়ার জন্য আগে করলে আগে পাবেন ভিত্তিতে ২শ টাকা অফেরতযোগ্য রেজিস্ট্রেশন ফি দিয়ে নির্ধারিত ফরমে নিজ নিজ হোল্ডিং রেজিস্ট্রেশন করতে বিজ্ঞপ্তি প্রকাশেরও সিদ্ধান্ত হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.