বোয়ালখালীতে আগুনে পুড়লো মুদির দোকান

বোয়ালখালীর পশ্চিম শাকপুরায় আগুনে পুড়ে গেছে মুদির দোকান।

বুধবার (১৫ মে) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা গোলক মুন্সিরহাটে এ অগ্নিকাণ্ড ঘটেছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো.সাইদুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মো.তুষারের মুদির দোকান আগুনে পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৩ লাখ টাকার সম্পদ রক্ষা করা গেছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.