এওচিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা

 

 

নিজস্ব প্রতিবেদক 

সাতকানিয়া উপজেলার আওতাধীন এওচিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (১৭ই মে) রাতে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:আলী এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সাক্ষরিত আংশিক এওচিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদিত করা হয়।

 

 

 

অনুমোদন করা কমিটিতে সভাপতি হিসেবে রাখা হয়েছে এওচিয়া ইউনিয়নের তুখোড় ছাত্রনেতা,এওচিয়ার বর্ষীয়ান আওয়ামী পরিবারের সন্তান মিসফারুল আকবর,

রায়হান খানকে করা হয়েছে সহ সভাপতি এবং রোমায়ুন হোসাইন চৌধুরীকে করা হয়েছে সাধারণ সম্পাদক, ও বিপ্লব দাশকে করা হয়েছে যুগ্ন সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ তাসির রাফিকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক।

 

 

এক বছরের জন্য অনুমোদিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে উপজেলা ছাত্রলীগের কমিটির পক্ষে আগামী ২১দিনের ভেতর পূর্নাঙ্গ কমিটি করে জমা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

 

 

পাশাপাশি শৃংখলা পরিপন্থী কোন কর্মে লিপ্ত প্রমাণ পেলে কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ

 

এদিকে মিশফর আর রোমায়ুন প্রতিবেদককে জানিয়েছেন আমরা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি আমাদের নেতা আমাদের অভিভাবক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আবু ছালেহ এর প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.