চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বাটারফ্লাই পার্ক সংলগ্ন পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি পড়ে গেছে। এ সময় পাঁচ পথচারীও লরির নিচে চাপা পড়ে পানিতে।
স্থানীয় লোকজন চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও একটি শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৭ মে) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী বলেন, সাড়ে ৮টার দিকে পতেঙ্গা থেকে আসা একটি কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় ৫ পথচারী লরির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। একটি শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।