বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা সংযোগ সড়কে উল্টোপথে গাড়ি!

আনোয়ারা প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সংযোগ সড়কে উল্টো পথে আসা একটি ধান কাটার গাড়ির সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

শুক্রবার (১৭ মে) বিকেল ৫টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী তানভীর রিফা বলেন, ধান কাটার একটি গাড়ির সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়েছে।

টানেলের নিরাপত্তাকর্মীরা যানবাহন দুটি পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.